ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬

স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯ জনকে জরিমানা 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০২, ২৩ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সরকারি নির্দেশনা না মেনে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদ-উল-আলমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত কসবা পুরাতন বাজারে অভিযান চালিয়ে তাদেরকে এই জরিমানা করেন।

এসময় কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ-উল-আলম বলেন, করোনা পরিস্থিতিতে মোটর সাইকেল আরোহীরা হ্যালমেট ও মাস্ক ব্যবহার না করার অপরাধে ৯ জনকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি